বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা শুক্রবার পার্বত্য উন্নয়ন বোর্ডের টেকশই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় বনযোগীছড়া ইউনিয়নের কাংরাছড়ি রাস্তা মাথা পাড়া কেন্দ্র ভিত্তিক হেলথ ক্যাম্প, প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মডেল পাড়া কেন্দ্র করেন।
এছাড়া পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ২ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জুরাছড়ি থানা পাড়া রোড সংলগ্ন আরসিসি গাইর্ডার ব্রিজ উদ্বোধন করেন।
এই উপলক্ষে জুরাছড়ি উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন পার্বত্য রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় উন্নয়নে এতই পিছিয়ে রয়েছে না দেখে বুঝাই যায়না। আগামী অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে এ উপজেলায় শিক্ষা, যোগাযোগ উন্নয়নে কাজ করা হবে ।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে মধ্যে আরও উপস্থিত ছিলেন, পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া, উপ সচিব (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান, নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমাসহ স্থানীয় হেডম্যান ও জনপ্রতিনিধিসহ সরকারি বেসরকারি বেসরকারী কর্মকর্তারা।
এ সময় বক্তব্য রাখেন, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, সন্তোষ বিকাশ চাকমা, সাধনা নন্দ চাকমা, শান্তি রাজ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রেক্টর মোঃ মরশেদুল আলম, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমুখ।