বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে তিনটি নৌ ও সড়ক দুর্ঘটনা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জেলা প্রশাসনের শুক্রবার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে জরুরী সভায় সিদ্ধান্ত হয় যে কাপ্তাই লেকে ছোট বড় যে সকল বোট চলাচল করে সে সব বোটগুলোর ছাদের উপরে বসার উপযোগী রাখা যাবে না, ফিটনেস বিহীন বোট এখন থেকে কাপ্তাই চলাচল বন্ধ করতে হবে, বোটে যাত্রীধারণ ক্ষমতার অধিক যাত্রী তোলা বন্ধ করতে হবে , সকলের জন্য পর্যাপ্ত পরিমানে লাইফ জ্যাকেট রাখতে হবে এবং যাত্রীদের পরিধানের জন্য নির্দেশ প্রদান করতে হবে। জেলা প্রশাসক এই সিদ্ধান্তসমূহ জানান।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় চট্টগ্রাম কর্ণফুলী থেকে আসা পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১জন নিহত ১৫জন আহত হয়েছে। একই দিনে দুপুরে রাঙ্গামাটি সদরে একটি লঞ্চ দুর্ঘটনায় ৫ জন নিহত এবং কাপ্তাইয়ে অপর নৌ দুর্ঘটনায় ৩ জন নিখোঁজ হয়েছে। পরে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়।
জেলা প্রসাশনের জরুরী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী দাশ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, প্রবীণ সাংবাদিক ও সমাজ সেবক সুনীল কান্তি দে সহ রাঙ্গামাটি বোট মালিক সমিতির সদস্য, বাস মালিক সমিতির সদস্য, রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির সদস্য, সাংবাদিক ও সরকারী কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।