শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সাপছড়ি এলাকায় পিকনিক বাস উল্টে নিহত ১।। আহত ১৫জন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় চট্টগ্রাম কর্ণফুলী থেকে আসা পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১জন নিহত ১৫জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম কর্ণফুলী থেকে ছেড়ে আসা পিকনিক চয়েস বাস যার নাম্বার-চট্টগ্রাম-ব-০৫-০০১৫ রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  যায়। এতে ঘটনাস্থলে বাস চাপায় ১জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ১৫জন। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

পরে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের লোকজন এসে গাড়ি উল্টিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যান রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com