বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে করেছে র্যাব-১২ সদস্যরা।
অভিযানে মাদকসহ দুইজন আটক হয়। তারা হলো, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আহসান হাবিব সবুজ (২৬) ও নাটোরের সিংড়া উপজেলার কোর্টপাড়া চাঁদপুর গ্রামের আঃ আজিজের ছেলে আতাউর রহমান চাঁদ (৪৭)। র্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা ও তাড়াশ উপজেলার বারুহাস মেলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ ৩০ পিস ইয়াবা, ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ২টি মোবাইল ফোন, ১ টি সিমকার্ড ও ৪ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।