বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে হামলায় ইউপিডিএফের কর্মী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে দুর্বৃত্তের হামলায় প্রসীত পন্থি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কর্মী এক নিহত হয়েছে। নিহতের নাম সুমন চাকমা বলে জানা গেছে।

আজ  সকালে রাঙ্গামাটির সদর উপজেলার দুর্গম বন্দুকভাংগা ইউনিয়নে এলাকা আধিপত্য বিস্তার ও চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাঙ্গামাটির দূর্গম বন্দুকভাঙ্গা এলাকায় আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র দুই দলের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে এতে ১জন নিহত হয়। নিহত সুমন চাকমা প্রসীত পন্থি গ্রুপের সদস্য বলে জানা গেছে।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঐ এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়েছি। যেহেতু ঘটনাটি রাঙ্গামাটি ও বরকল সীমান্তবর্তী দুর্গম এলাকায় এবং বরকল উপজেলা হতে কাছে তাই ঐ থানার পুলিশ লাশ উদ্ধারে রওনা দিয়েছে। লাশ উদ্ধারের পর বিষয়টি আরো পরিস্কার হবে। তবে যতটুকু খবর পেয়েছি নিহত ব্যক্তি প্রসীত পন্থি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com