বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
তারা হলো, ওই থানার গোপরেখী গ্রামের খাজা নাজিম উদ্দিন প্রামানিকের ছেলে শরিফুল ইসলাম (২৭) ও বেতিল খামার গ্রামের বাবলু সরকারের ছেলে শহিদুল ইসলাম (৩০)।
র্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।