শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

রাজশাহী ওয়াসায় কর্মচারীরদের চাকুরী স্থায়ীকরণে বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১৭ দেখা হয়েছে

:

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীতে আজ রবিবার  ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি করেছে রাজশাহী ওয়াসা শ্রমিক লীগ ও কর্মচারী ইউনিয়নর ২০৭জন অস্থায়ী কর্মচারী। 

আন্দোলনে কর্মচারীরা বলেন, রাজশাহী ওয়াসার বৈষম্যমূলক প্রবিধানমালা সংশোধন করে সকলের সমঅধিকার দিতে হবে, মাষ্টার রোল  ( অস্থায়ী ) কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে, যে সকল কর্মচারীদের আত্মীকরণ হয়নি তাদের আত্মীকরণের ব্যবস্থা গ্রহণ ও অবসরপ্রাপ্ত ও মৃত: কর্মচারীদের আনুতোষিক সিটি কর্পোরেশনের ন্যায় দিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক জাহির হোসেন লালা, কর্মচারী ইউণিয়নের সভাপতি আবুল কালাম আজাদ হেলাল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ওয়াসার সকল কর্মচারীবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com