শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

রাবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে অনশনে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৮ দেখা হয়েছে



বাংলা হেডলাইনস রাজশাহী  : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে অনশন করছে বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে  অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবে বলে জানায় শিক্ষার্থীরা।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ওই বিভাগের শিক্ষকরা অনশন স্থলে গিয়ে আশ্বস্ত করলেও শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রাখে। এ সময় প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকায় আছে। তিনি আসলে শিক্ষার্থীদের নিয়ে এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেয়া হবে।

এর জবাবে শিক্ষার্থীরা বলেন, তারা বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান নিয়েই অনশন ভাঙবে। এর আগে দাবি মেনে নেয়ার লিখিত দিতে হবে বলে দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা একই দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি  অবস্থান কর্মসূচি পালন করে। এর পর থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।


ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com