বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। তারা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার দারোগ আলীর ছেলে আঃ মান্নান (৫৫) ও দিয়ারধানগড়া মহল্লার ইকরামুলের ছেলে নাজমুল (৩৫)।
র্যাব -১২ শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ২২ টি নেশা জাতীয় ইনজেকশনসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইলসেট ২ টি সিমকার্ডসহ জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।