বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আলহাজ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওলিদহ গ্রামের এসতাজ আলীর ছেলে।
র্যাব ১২’র কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি মেবাইল সেট জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।