রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাসহ ৫ হত্যা মামলার আসামি আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচরের ইউপিডিএফের মূল দলের সশস্ত্র সন্ত্রাসী ও ইউপিডিএফের গণতান্ত্রিক দলের সাবেক আহবায়ক তপণ জ্যোতি চাকমা বর্মাসহ ৪জন পাহাড়ী ও ১জন বাঙ্গালী হত্যা মামলার অন্যতম আসামী দিগন্ত চাকমা (৩১)কে গ্রেফতার করেছে নানিয়ারচর সেনা জোন।

সোমবার  রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নানিয়ারচরের ১৯ মাইল নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার  তাকে নানিয়ারচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, আটক দিগন্ত চাকমা দীর্ঘদিন যাবৎ নানিয়ারচর ১৭মাইল, ১৮মাইল, বেতছড়ি ও কেংগালছড়ি এলাকায় ইউপিডিএফের হত্যা অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত।

এছাড়া সে গত ১ ফেব্রুয়ারি দিশানপাড়া এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় পাহাড়ী বাঙ্গালীদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পেছনে সক্রিয় ভূমিকা পালন করে এবং স্থানীয় পাহাড়ীদেরকে বাঙ্গালীদের উপর হামলা চালানো জন্য উস্কে দেয় এবং সহিংসতায় নেতৃত্ব প্রদান করেন।

এই ঘটনায় ১৩জন বাঙ্গালী আহত হয় এবং ৪ মে ২০১৮ কেংগালছড়ি এলাকায় সংঘটিত ইউপিডিএফ নেতা তপণ জ্যোতি চাকমা বর্মাসহ ৪জন পাহাড়ী ও ১জন বাঙ্গালী হত্যাকান্ডে সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহন করে বলে জানা যায়।

এব্যাপারে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, সোমবার রাতে নানিয়ারচর সেনা জোনের অভিযানে দিগন্ত চাকমা নামে ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে আমরা আসামি দিগন্ত চাকমাকে রাঙ্গামাটি জেলা জজ কোর্টে প্রেরণ করি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com