বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

মানিকগঞ্জে দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ প্রশাসনের হস্তক্ষেপে সদর উপজেলায় দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার জয়রা এবং জাগীর মেঘশিমুল গ্রামে অভিযান চালিয়ে তাদের বাল্যবিবাহ বন্ধ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে জয়রা গ্রামের একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে উপজেলার এক যুবকের বিয়ের আয়োজন করা হয়।

সকালে ওই ছাত্রী জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় একটি বিউটি পার্লারে সাজ-সজ্জার জন্য গেলে তিনি (ইউএনও) ওই বিউটি পার্লারে যান। এর পর তিনি এবং সহকারী কমিশনার (ভূমি) রাজিব মাহমুদ ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে তাঁরা ওই ছাত্রীর অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। 

একইদিন  সকালে জাগীর মেঘশিমুল গ্রামে অষ্টম শ্রেণির অপর এক ছাত্রীর বিয়ের আয়োজন করেন অভিভাবকেরা। খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই ছাত্রীর বাড়িতে গেলে সবাই পালিয়ে যান।

পরে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com