বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁয় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার  রাতে সদর উপজেলার ঝিকড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার কুজপাড়া গ্রামের শাহিন হোসেন (২৬) ও একই উপজেলার দাসকান্দি গ্রামের বকুল হোসেন (২৭)।

নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম শামসুদ্দিন বলেন, মাদকের একটি বড় চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা সদর উপজেলার বর্ষাইল এলাকা থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছে এমন গোপন তথ্য পুলিশের কাছে ছিল।

গোয়েন্দা তথ্য অনুযায়ী পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার নির্দেশে ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার বর্ষাইল-হাঁপানিয়া সড়কের ঝিকড়া এলাকায় সেতুর কাছে শনিবার দিবাগত রাত ১১টা থেকে অবস্থান নেয়।

রাত ১২টার দিকে ইলেক্ট্রিক ব্যাটারিচালিত অটোরিকশাকে (ইজিবাইক) বর্ষাইল-হাঁপানিয়া সড়কের ঝিকড়া সেতু এলাকায় থামার নির্দেশ দেয় পুলিশ। পরে ওই ইজিবাইকে তল্লাশি চালিয়ে পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই ইজিবাইকে থাকা শাহিন হোসেন ও বকুল হোসেন নামে দুই যাত্রীকে মাদক ব্যবসায়ী সন্দেহে আটক করা হয়। উদ্ধার হওয়া চার কেজি গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com