বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : তীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দীন, প্যানেল মেয়র জামাল উদ্দীন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কান্তিসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে দূর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি এই প্রতিপাদ্যে পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের প্রাজ্ঞনে জনগনকে সচেতনা মুলক ফায়ার সার্ভিসের মোহরা প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হুদা বলেন, জনগণ এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত।
এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের প্রাঙ্গণে জনগনকে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিসের মোহরা প্রদর্শন করা হয়।