মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৫৫ জুয়ারি গ্রেফতার ॥ আড়াই লক্ষাধিক টাকা উদ্ধার র‍্যাব

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ২৬৯ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস বগুড়া: র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা বুধবার রাতে শহরতলির ভবের বাজার এলাকায় ট্রাক টার্মিনালের বিশ্রামাগার থেকে ৫৫ জুয়াড়ি গ্রেফতার করেছে।

তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ আড়াই লক্ষাধিক টাকা ও ৫০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজারনেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। রাত সাড়ে ৯টায় এ খবর পাঠানোর সময় ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে জেল দেন।

র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী জানান, বুধবার রাতে শহরতলির ভবের বাজার এলাকায় ট্রাক টার্মিনালের বিশ্রামাগারে জুয়ার আসর বসে। গোপনে খবর পেয়ে রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বীর আমির হামজার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

আসর থেকে ৫৫ জন জুয়াড়িকে গ্রেফতার এবং তাদের কাছে জুয়ার সরঞ্জাম ছাড়াও নগদ ২ লাখ ৫৬ হাজার ২২০ টাকা ও ৫০টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ৫৫ জনের প্রত্যেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com