বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে গরু মোটাতাজাকরণ বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে রাঙ্গামাটিতে আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগীদের ৩ দিনব্যাপী গরু মোটা তাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার  সকালে রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, রাঙ্গামাটি বিআরডিবির উপ-পরিচালক সুপ্রভা চাকমা।

উক্ত কর্মশালায় জেলা সদরের ৪০ উপকার ভোগী এই প্রশিক্ষণে অংশ গ্রহন করছেন।

রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর বিপুল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মিতুন গুপ্ত, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম সরকার এসময় বক্তব্য রাখেন।

উক্ত কর্মশালার উদ্বোধনকালে সুপ্রভা চাকমা বলেন, গবাদি পশু পালনের পাশাপাশি অনাবাদি জমিতে শাক-সবজি চাষ করেও  খামারিদের স্বাবলম্বী হওয়া সম্ভব। চাষবাদ করার পাশাপাশি এ জেলায় মৎস্য চাষ, হাঁস-মুরগী পালন ও ফলজ বাগান করার প্রচুর সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় গরু মোটা তাজাকরণে কোন ওষুধের প্রয়োজন নেয়। কারণ এ জেলায় রয়েছে ভিটামিন সমৃদ্ধ প্রচুর ঘাস ও লতাপাতা। এ সমস্ত খাবারের মাধ্যমে স্বাভাবিক ভাবে গরু মোটাতাজা করা যায়। আর অন্য জেলার চেয়ে এই জেলায় গরু ছাগলের চাহিদা ব্যাপক।

তিনি বলেন, সমতলের তুলনায় পার্বত্য এলাকার মানুষ অর্থনৈতিক ও শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। তাই প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি ছেলে মেয়েদের শিক্ষিত করারও পরামর্শ দেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com