বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: সকলের সর্বাত্বক প্রচেষ্টায় দেশকে ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
তিনি বলেন, সরকারের সঙ্গে ব্র্যাক ও অন্যান্য এনজিওগুলো ম্যালেরিয়া কর্মসূচিতে কাজ করছে বলে রাঙ্গামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। সরকারের পাশাপাশি এ সাফল্যের ভাগীদার তারাও।
রবিবার সকালে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে রাঙ্গামাটির মগবান ইউনিয়নের বড়াগাঙ বাজারে বিভিন্ন এলাকার ৩শত পরিবারদের মাঝে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।
রাঙ্গামাটি সিভির সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা, ব্র্যাক এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ কেতি চাকমা ও ব্র্যাক এর জেলা ব্যাবস্থাপক দেবময় চাকমা প্রমূখ।