বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

মুজিববর্ষ উপলক্ষে কাপ্তাই কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: মুজিববর্ষ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২৮লক্ষ টাকা ব্যয়ে সোমবার নবনির্মিত রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দূর্গম হেডম্যান পাড়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়।

কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে প্রায় ৩২ ধরনের ওষুধের পাশাপাশি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শ দেয়া হয়।

হেডম্যান পাড়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন , মুজিববর্ষের উপহার হিসাবে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গম গ্রামবাসীর মাঝে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে।

তিনি বলেন, গ্রামীণ অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে দূর্গম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে বাংলাদেশসহ সারাবিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। যেখান থেকে দূর্গম গ্রামের অবহেলিত জনগোষ্ঠী অতি সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

বৃষ কেতু বলেন, এই ক্লিনিক পার্বত্যবাসীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার, এই কমিউনিটি ক্লিনিক যাতে সুষ্ঠভাবে পরিচালিত হয় সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন চেয়ারম্যান।

নব নির্মিত কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনাসভায় রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, কাপ্তাই উপজেলার হেডম্যান থোয়াইঅং চৌধীরী, বারুদগোলা মৌজা প্রধান কালাচান চাকমা, বারুদগোলা বিহারের ভিক্ষু জগৎ মনি চাকমা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় হেডম্যান কার্বারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com