বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে ২ বিদেশ ফেরতকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের চম্পকনগর ও রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা এবং রিজার্ভমূখ এলাকায় অভিযান চালিয়ে সম্প্রতি ভারত ফেরত ২জন নিয়ম অনুযায়ী হোম কোয়ারান্টাইনে না থেকে উন্মুক্ত স্থানে ঘোরাফেরা করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার  দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ১ জনকে ১০ হাজার ও অন্যজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

রাঙ্গামাটি জেলার ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ বলেন, যাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে তারা হোম কোয়ারেন্টাইনে না থেকে অবাধে চলাফেরা করছেন, এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই।

রিজার্ভ বাজারে এসে দেখতে পাই একজন বাজারে মাছ বিক্রি করছেন। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে চম্পকনগরে অন্য একজন প্রতিবেশীর বাসায় ঘুরতে যাওয়ায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, হোম কোয়ারেন্টাইনের নিয়মকানুন যারা না মেনে চলবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গতঃ করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু বিভিন্ন স্থানে বিদেশফেরত প্রবাসীরা সরকারের এ নির্দেশ মানছেন না।

এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ইমিগ্রেশনের তথ্যমতে, গত ১ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে রাঙ্গামাটিতে ২৪৩ জন এলেও মাত্র নয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখতে পেরেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বাকি ২৩৪ জন তথ্য গোপন করে অবস্থান করছে বিভিন্ন স্থানে। তাদের অবস্থান শনাক্ত করতে জেলায় কমর্রত সবগুলো গোয়েন্দা সংস্থা একযোগে কার্যক্রম শুরু করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com