বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস এবং করোনা ভাইরাস রোধে সমবেত প্রার্থনা এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আয়োজনে রাঙ্গামাটির আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে এই আলোচনা সভা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সমবেত প্রার্থনায় ধর্ম দেশনা দেন, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু প্রধান সাক্ষু ভিক্ষু।
রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সভাপতি সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রার্থনা সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা অবঃ প্রধান শিক্ষক সনং কুমার বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া।
উক্ত অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জনকল্যাণ সমিতির সহ সভাপতি সুকুমার বড়ুয়া, রাঙ্গামাটি জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়াসহ বুদ্ধবিহারের উপাশক উপাশিকারা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্থপতি। তিনি দেশে মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর ত্যাগের বিনিময়ে আমার পেয়েছি লাল সবুজের পতাকার বাংলাদেশ।