রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

রাঙ্গামাটিতে আইন অমান্য করায় জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

  

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি- হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করে যত্র তত্র ঘুরে বেড়ানো বিদেশ ফেরত ১জনকে জরিমানা, ৩জনকে সর্তক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এ নিয়ে আজ দুপুর ২ টা পর্যন্ত রাঙ্গামটি ও কাপ্তাই উপজেলায় ৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সকালে রাঙ্গামাটি শহরের আমানতবাগ এলাকায় সৌদিআরব থেকে দেশে ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা, বাড়ীর মালিককে সর্তক এবং শহরের রাঙ্গাপানি এলাকায় আরো ২জন প্রবাসীকে সর্তক করা হয়  এবং ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় ভ্রাম্যমোণ আদালত।

এ বিষয়ে রাঙ্গামাটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, শুক্রবার রাতে বিদেশ ফেরত কয়েকজন রাঙ্গামাটি শহরের কলেজ গেইটের আমানতবাগ এলাকায় অবস্থান করছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা অভিযান চালাই। তিনি আরো জানান, আইন না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে রাঙ্গমাটিতে ইমিগ্রেশনের হিসাব অনুযায়ী ১লা মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত বিদেশ ফেরত ২৬৭জন হলেও  হোম কোয়ারেন্টাইন আছে ৮০জন।

উল্লেখ্য, ইতোমধ্যে করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় রাঙ্গামাটি সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনে ৫০ শয্যা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা কেন্দ্রে ৫০ শয্যা ও কাপ্তাইয়ে নতুনভাবে নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ৫০ শয্যা মিলে সর্বমোট ১৫০ বেড প্রস্তত করে রাখা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com