বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি প্রেসক্লাবের সদস্য দৈনিক খবর পত্রের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ডাঃ আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
বার্ধ্যক্যজনিত কারণে মঙ্গলবার বিকালে স্বর্ণটিলা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাঙ্গামাটি সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুর সংবাদ পেয়ে রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ সমবেদনা জানাতে তার বাসায় ছুটে যান। এ সময় রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ-সভাপতি অলি আহমেদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, সদস্য মোঃ ইলিয়াসসহ বহু আত্মীয় স্বজন এবং তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ তাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানান।
বুধবার সকালে মরহুমের নামাযের জানাযা শেষে স্বর্ণটিলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।