রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

সাজেকে হামে আরো ১ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেকের লুঙথিয়ান পাড়ায় গত রাতে আরো এক শিশু মৃত্যু হয়েছে।

গত দুই দিনে দুই শিশু পদরাণী ত্রিপুরা (৯), খেতী রানী ত্রিপুরা (১৩) সহ ২৪ দিনে মোট ৭জন শিশুর মৃত্যু হয়েছে।

সীমান্তবর্তী দুর্গম লুঙথিয়ান পাড়ায় হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মহেন ত্রিপুরা (১২) একটু খারাপ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।

সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, ইতিমধ্যে সাজেকের তিনটি গ্রামে ৬টি মেডিকেল টিম কাজ করছে।

তার মধ্যে আজ বিজিবির হেলিকপটারে করে ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মাওলা বক্স চৌধুরীর নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার  ডাঃ আরিফুল ইসলামসহ ঢাকা থেকে ৪ সদস্যের একটি চিকিৎসক দল সাজেক যাচ্ছেন। এই নিয়ে ১৮ জন ডাক্তার ও নার্স সেবা দিচ্ছেন।

তিনি বলেন, ত্রিপুরাদের একটি ভ্রান্ত ধারণার কারণে তারা অসুস্থ বেশী হচ্ছে। তাদেরকে আমরা হেলিকপ্টারে করে নিয়ে আসার জন্য গেলেও তারা আসতে চাচ্ছে না।

সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা এ তথ্য নিশ্চিত জানান, সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সীমান্তবর্তী তিনটি গ্রামে গত কয়েক দিনে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই রোগে ইতিমধ্যে ৬ শিশু মারা যাওয়ার পর সোমবার রাতেআরো এক শিশুর মৃত্যু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com