বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সাজেকে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮ শিশুর মৃত্যু।। ৫ শিশুকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের মধ্যেই রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেকের লুঙথিয়ান পাড়াসহ ৩টি পাড়ায় গত ফেব্রুয়ারী থেকে ২৪ মার্চ পর্যন্ত ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ফেব্রুয়ারী মাস থেকে সাজেকের ৩টি গ্রামে হামের প্রাদুর্ভাব দেখা দেয়।

ফেব্রুয়ারী থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে সাজেকে ৮ শিশু মৃত্যুবরণ  করেছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। আর মুমূর্ষ অবস্থায় আরো ৫ শিশুকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, গত মঙ্গলবার  ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মাওলা বক্স চৌধুরীর নেতৃত্বে বিশ্ব স্ব্যাস্থ্য সংস্থার  ডাঃ আরিফুল ইসলামসহ ঢাকা থেকে ৪ সদস্যের একটি চিকিৎসক দল লুঙথিয়ানা পাড়ায় গিয়ে পরিস্থিতি বিবেচনা করে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ এবং চট্টগ্রাম জিওসির সাথে আলাপ করে ৫ শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

পরে বুধবার  বিকালে তাদেরকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া শিশুরা হলো , প্রতিল ত্রিপুরা (৫), রোকেন্দ্র ত্রিপুরা (৬), রোকেদ্র ত্রিপুরা (৮), নহেন্দ্র ত্রিপুরা (১০), দিপায়ন ত্রিপুরা (১৩)।

রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা আরো জানান, ইপিআইরের টিম যাওয়ার পর আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছি। তাদের সাথে আলোচনা করে চট্টগ্রাম জিওসির  সাথে আলাপ করে হেলিকপ্টার যোগের অসুস্থ রোগীদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আশা করছি তারা সভায় সুস্থ হয়ে বাড়ী ফিরবে।

তিনি বলেন, ইতিমধ্যে আক্রান্ত এলাকায় এখনো অনেক শিশু ও বয়স্ক মুমূর্ষ অবস্থায় রয়েছে তাদের স্বাস্থ্য বিভাগের সাথে সেনাবাহিনী চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com