শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

২৭ মার্চ থেকে রাজশাহীর স্থানীয় পত্রিকার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৬৪ দেখা হয়েছে



বাংলা হেডলাইনস রাজশাহী: আগামী ২৭ মার্চ  থেকে রাজশাহীর স্থানীয় দৈনিক পত্রিকাসমূহের প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে।

করোনাভাইরাস নিয়ে দেশের উদ্ভুত পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত এসেছে। তবে যেসব পত্রিকার অনলাইন ভার্সন রয়েছে, সেগুলো চালু থাকবে। অনলাইনে খবর পড়তে পারবেন পাঠকরা।
রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদপত্র বন্ধ রাখার বিষয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করে।

 শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিয়নের প্রায় ৩২০ জন কর্মী প্রতিদিন পাঠকের বাড়ি বাড়ি পত্রিকা দিয়ে আসেন। করোনাভাইরাস পরিস্থিতিতে তাদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া পাঠকরাও দরজা বন্ধ রাখছেন এবং পত্রিকা নিতে অনীহা প্রকাশ করছেন।

এ অবস্থায় এই সময়টি পত্রিকার প্রকাশনা বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষকে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনুরোধ করা হয়। তাদের এই অনুরোধের প্রেক্ষিতে রাতে দৈনিক সোনালী সংবাদ অফিসে জরুরি সভা করেন রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রসমূহের সম্পাদকবৃন্দ।

সেখানে পত্রিকাসমূহের প্রকাশনা আগামী ২৭ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে যে সকল পত্রিকার অনলাইন ভার্সন রয়েছে তা পাঠকদের জন্য চালু রাখারও সিদ্ধান্ত হয়।

সভায় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুবসহ অন্যান্য সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com