বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস- সংস্কারগ্রুপ নেতা দুর্ধব চাকমা নিহত (৪৫) নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছে নিহতের স্ত্রী।
বুধবার রাতে বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নে জেএসএস সংস্কারপন্থী নেতা দুর্ধব চাকমার বাসায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুর্ধব চাকমা নিহত হয়। এসময় পায়ে গুলিবিদ্ধ হয় নিহত দুর্দব চাকমার স্ত্রী।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘাইছড়ি রুপকারী এলাকায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত ও এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পেয়েছি।
ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
হত্যাকান্ডের ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে জেএসএস সংস্কার গ্রুপ।