বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
শনিবার ফায়ার সার্ভিসের মাধ্যমে রাঙ্গামাটির শহরের বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজার, কলেজ এলাকার প্রধান প্রধান সড়ক, বাজারগুলোতে ব্লিচিং পাউডারসহ জীবানুনাশক ঔষধ মিশ্রিত পানির স্প্রে ছিটিয়ে জীবানুমুক্ত করার কার্যক্রম শুরু করে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।
এই সময় রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দীন, প্যানেল মেয়র জামাল উদ্দীন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন কুমার নাথসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।