শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে কর্মহীন মানুষের বাড়িতে ত্রাণসামগ্রী

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাস আতংকে ঘরে থাকা রাঙ্গামাটির কর্মহীন আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

গত তিন দিনে রাঙ্গামাটি পৌর শহর ও ১০ উপজেলার কর্মহীন মানুষের বাড়ি বাড়ি  গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ ও ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।

 রবিবার  সকালে রাঙ্গামাটি পৌরসভার রসুলপুর এলাকায় ৫০টি পরিবারের হাতে খাদ্য সহাযতা তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক । এ সময় ৭ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ জামাল উদ্দিন, ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটি জেলায় এই পর্যন্ত আড়াই হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে এখনো খাদ্য শষ্য মজুত রয়েছে। করোনা ভাইরাস আতংকে যারা কাজে যেতে পারছে না তাদের বাড়ি বাড়ি   খাদ্য সহায়তা পৌছে দেয়াই হচ্ছে আমদের মুল লক্ষ্য। কেউ যাতে বলতে না পারে সরকার তাদের পাশে নেই।

তিনি বলেন, আগামী দিনগুলোতেও সরকার তাদের পাশে থাকবে এবং খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।

তিনি সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে এই সংকট মোকাবেলা করতে আমাদের বেগ পেতে হবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com