বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলায় করোনা সংক্রামন মোকাবেলায় কাজ করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকটি মোবাইল টিম। বেশ কয়েকটি মোবাইল টিম শহরের বিভিন্ন এলাকায় এলাকায় টহল দিচ্ছে।
রাঙ্গামাটি শহরের লোকজনকে নিরাপদ ও বাড়িতে থাকতে সব কয়টি মোবাইল টিম তৎপরতা চালাচ্ছে। তারা বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ প্রদান করছেন এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করছে।
মোবাইল টিম রাঙ্গামাটি শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, ভেদভেদী ও আসামবস্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছে।
এখন পর্যন্ত রাঙ্গামাটিতে করোনা পরিস্থিতি ভালো থাকায় প্রশাসন এর ধারাবাহিকতা ধরে রাখতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদিকে সকালে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর প্রতিটি পাড়া ও মহল্লায় গিয়ে জনগনকে সচেতনতামুলক কার্যক্রম চালাচ্ছে এবং বিভিন্ন বাজারে খাদ্য সামগ্রী যাতে স্থিতিশীল থাকে তার জন্য মোবাইল কোর্ট পরিচালনা কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে রাঙ্গামাটির উপজেলা গুলোতেও কাজ করছে উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া গ্রাম পুলিশের সদস্যরা ও জনগনকে সচেতনার কাজে মাঠে নেমেছে।