শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে গৃহবন্দী হতদরিদ্রের পৌরসভার উদ্যোগে খাদ্য বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ২৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: মহামারি করোনা ভাইরাস বিস্তাররোধে গৃহবন্দী রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১হাজার ২শত হতদরিদ্র পরিবারের মাঝে ১২শ মেট্রিক টন খাদ্য শস্য বিতরণ করেছে রাঙ্গামাটি পৌরসভা।

সোমবার  সকালে তবলছড়ি খাদ্যগুদাম এলাকায় রাঙ্গামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী হতদরিদ্র কর্মহীন পরিবারগুলোর হাতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী মোঃ ইসলাম উদ্দিন, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র  মোঃ জামাল উদ্দিন, কাউন্সিলর কালায়ন চাকমা, বাচিং মারমা, মোঃ মিজানুর রহমান বাবু, রবি ধন চাকমা, মোঃ করিম আকবর, মোঃ হেলাল উদ্দিন, পুলক দে, মোঃ বিল্লাল হোসেন, পৌরসভার সচিব সুমন চৌধুরীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পৌর কাউন্সিলরগন প্রতিটি ওয়ার্ডের কর্মহীন হতদরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে এইসব খাদ্য  পৌছে দেন।

খাদ্যশস্য বিতরণের সময় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হোন,অন্যকে সচেতন করুন। করোনা ভাইরাস এর কারনে যে সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে হতদরিদ্র মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আর এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরো বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com