রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে করোনা মোকাবেলায় মাঠে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলায় করোনা সংক্রামন মোকাবেলায় কাজ করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকটি মোবাইল টিম।  বেশ কয়েকটি মোবাইল টিম শহরের বিভিন্ন এলাকায় এলাকায় টহল দিচ্ছে।

রাঙ্গামাটি শহরের লোকজনকে নিরাপদ ও বাড়িতে থাকতে সব কয়টি মোবাইল টিম তৎপরতা চালাচ্ছে। তারা বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ প্রদান করছেন এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করছে।

মোবাইল টিম রাঙ্গামাটি শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, ভেদভেদী ও আসামবস্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছে।

এখন পর্যন্ত রাঙ্গামাটিতে করোনা পরিস্থিতি ভালো থাকায় প্রশাসন এর ধারাবাহিকতা ধরে রাখতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে সকালে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর প্রতিটি পাড়া ও মহল্লায় গিয়ে জনগনকে সচেতনতামুলক কার্যক্রম চালাচ্ছে এবং বিভিন্ন বাজারে খাদ্য সামগ্রী যাতে স্থিতিশীল থাকে তার জন্য মোবাইল কোর্ট পরিচালনা কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে রাঙ্গামাটির উপজেলা গুলোতেও কাজ করছে উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া গ্রাম পুলিশের সদস্যরা ও জনগনকে সচেতনার কাজে মাঠে নেমেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com