শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

রামেক হাসপাতালে জ্বর-সর্দি শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী :  জ্বর-সর্দি শ্বাসকষ্ট নিয়ে রামেক হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম বুলবুল (২২)। তিনি নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের আসলাম আলীর ছেলে।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তাকে রামেক হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে  ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে তিনি মারা যান। হাসপাতাল থেকে বলা হয়েছে তিনি তীব্র শ্বাসকষ্টসহ হাঁপানি রোগে ভুগছিলেন।
বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালেই রাখা হয়েছে। মৃতের পরিবারের সদস্যরাও মরদেহ নেওয়ার জন্য সেখানে অবস্থান করছেন।
তবে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি না সে ব্যাপারে এখনও কেউ নিশ্চিত হতে পারেন নি। তবে ভর্তির সময় পরিবারের সদস্যরা হাসপাতালকে জানিয়েছিলেন- বুলবুল  বিদেশ ফেরত কারও কন্টাক্টে ছিলেন না এবং তার সম্প্রতি কোনো ভ্রমণের কোন ইতিহাস নেই।
এই বিষয়টি জানতে মঙ্গলবার রাত ৯টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র হাসপাতল উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌসের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কোনোভাবেই তিনি ফোন ধরেন নি।
পরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেনদ্র নাথ আচার্য্যের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন- এই ঘটনাটি তার জানা নেই।
এদিকে, রামক হাসপাতালের খাতায় মৃত্যুর কারণ লেখা আছে- ‘Severe Bronchial Asthma’ (মারাত্মক শ্বাসনালীর হাঁপানি)।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট থাকায় তাকে হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে (করোনা ওয়ার্ড) ভর্তি করা হয়। রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com