শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে করোনা সংক্রমণ ঠেকাতে জোর প্রচেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে করোনা ভাইরাসে সংক্রামক ঠেকাতে সাধারণ মানুষদেরকে বাড়িতে থাকতে প্রশাসনের জোর প্রচেষ্টা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকটি মোবাইল টিম শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিং করে মানুষদের ঘরে থাকতে বলা হচ্ছে।

মোবাইল টিমগুলো রাঙ্গামাটি শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, ভেদভেদী ও আসামবস্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন এলাকায় গিয়ে জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ প্রদান করছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে নিজের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে আবার ঘরে চলে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন।

এদিকে, রাঙ্গামাটি শহরে মানুষের সমাগম কমে যাওয়ায় পুরোপুরি নীরব। বন্ধ রয়েছে দোকানপাট। শুধুমাত্র ঔষধ, মুদি ও কাঁচা বাজার সীমিত আকারে খোলা থাকায় বাজারে কিছু কিছু লোকজনকে দেখা যাচ্ছে।

প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এখনো পর্যন্ত রাঙ্গামাটিতে করোনা পরিস্থিতি ভালো থাকায় প্রশাসন এর ধারাবাহিকতা ধরে রাখতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com