বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দী হতদরিদ্র অসহায় কাঠ মিস্ত্রি ও দিনমজুর পরিবারের মাঝে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, আধা কেজি লবণ, সয়াবিন তেল ও পেঁয়াজ প্যাকেট করে ২শতাধিক প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড।
মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে এসব খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
এসব খাদ্য প্যাকেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেডের সভাপতি আমির ইসলাম শামীম, সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন ইকবাল, প্রচার সম্পাদক মোঃ হাসান বাছা, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির, অর্থ সম্পাদক ইমদাদুল হোসেন হিরু’সহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।