সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

দুর্গম বরকলে ২৬২টি কর্মহীন পরিবারে খাদ্য বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে ঘরে ঘরে খাদ্য পৌছে দিচ্ছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

বুধবার  এরই অংশ হিসেবে সকালে রাঙ্গামাটি দুর্গম বরকল উপজেলার সুভলং বাজার ও বরকল সদর বাজারে পৃথক ভাবে ৫টি ইউনিয়নের ২৬২টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীগুলো বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় দরিদ্রদের হাতে ৬ কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি আলু ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া এবং রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা।

নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণকালে সুভলং সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ আমিনুর, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সুভলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধু মিলন চাকমা, ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন, ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমা বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে জনগনের পাশে দাঁড়ানোই হচ্ছে সকলের মহান দায়িত্ব এই দায়িত্ব সঠিকভাবে পালন করে আমাদের এগিয়ে যেতে হবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, সারা বিশ্ব আজ একটি ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে আছে। কে ধনী, কে গরিব এটা কোন ভেদাভেদ নেই। সকলের জন্য এই রোগ সমান। এই রোগের প্রধান ঔষুধ হচ্ছে নিজে নিরাপদে থাকা অন্যকে নিরাপদে রাখা। তাই কোন ভাবেই জন সমাগম নয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com