সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

করোনায় কর্মহীন মানুষের পাশে বলাকা ক্লাব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: প্রানঘাতী করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সরকারের পাশাপাশি ত্রাণ বিতরণ করেছেন রাঙ্গামাটির ক্রীড়া ও সামাজিক সংগঠন বলাকা ক্লাব।

বৃহস্পতিবার  দুপুরে শহরের গর্জনতলী এলাকায় হতদরিদ্র ৭১টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীগুলো ঘরে ঘরে গিয়ে পৌছে দেন ক্লাবের সভাপতি ও অন্যান্য সদস্যরা।

বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা জানান, গর্জনতলী এলাকায় শতাধিক দরিদ্র ও কর্মহীন পরিবার রয়েছে যারা দিনমজুরী করে দিনে এনে দিনে খাই।

করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষদের সরকারের পাশাপশি আমাদের ক্লাবের এ উদ্যেগ কিছুটা হলেও তাদের উপকারে আসবে বলে আমি মনে করি।

এছাড়া ক্লাবের উদ্যেগে প্রতিদিন এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ কারণে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে ও মানুষকে সচেতন করা হচ্ছে।

তিনি বলেন, বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৮কেজি চাল, ১কেজি ডাল, আড়াই কেজি আলু, আধা কেজি লবণ ও আধা কেজি পেয়াজ।

ত্রাণ বিতরণে বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা, উপদেষ্টা দীলিপ বড়ুয়া, সহ-সভাপতি নতুন কুমার ত্রিপুরা (আপেল), সহ-সভাপতি উজ্জ্বল ত্রিপুরা, অর্থ সম্পাদক সুইচিং মারমা, সদস্য দেবদাস ত্রিপুরা’সহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com