সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

করোনা মোকাবেলায় বিলাইছড়িতে পরিবারের পাশে জেলা পরিষদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে গরিব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে  দুর্গম  গ্রামেগঞ্জে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। এবং বিভিন্ন স্থানে ১০টাকা মূল্যে চাল বিতরণের ব্যবস্থা করেছেন।

তিনি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার জন্য সর্বসাকুল্য দিয়ে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার   বিলাইছড়ি আওয়ামীলীগ কার্যালয়ে দূর্গম বিলাইছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা পরিষদ কর্তৃক করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে  দুই শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ক্রয়ের জন্য অর্থ সহায়তা প্রদানকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাবিব, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তংচঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, তিনকুনিয়া মৌজার হেডম্যান তরুন কান্তি তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি রাসেল মারমা, প্রাক্তন সহ-সভাপতি সুকুমার চক্রবর্ত্তী, প্রাক্তন সহ- সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, প্রাক্তন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, প্রাক্তন দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু মারমা’সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com