শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে পেটানোর অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীতে কর্মরত এটিএন নিউজের ক্যামেরাপারসন রুবেলকে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে।

শনিবার বিকেলে পেশাগত কাজের জন্য বাড়ি থেকে বের হলে পুলিশ ধরে জিজ্ঞাসা করেন।

এরপর রুবেল তার পরিচয় দিলেও তাকে লাঠি দিয়ে পেটানো শুরু করেন কাটাখালি থানার এএসআই আরিফের নেতৃত্বে থাকা ২ থেকে ৩জন কনেস্টেবল।

ভূক্তভোগী রবেল বলেন, পেশাগত কাজের জন্য বাড়ি থেকে বের হলে পুলিশ তাকে আটকে দেয়। এসময় নিজের পরিচয় দিলেও এএসআই আরিফ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সাথে থাকা কনেস্টেবলদের দিয়ে লাঠি দিয়ে পেটাতে বলেন।

এসময় তারা মারতে মারতে গাড়িতে ওঠাতে থাকেন বলেও তিনি জানান।

কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান,  এরইমধ্যে উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে পুলিশ সদস্য আরিফের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবিষয়ে রাজশাহীর উপ-পুলিশ কমিশনার (পূর্ব) জয়নুল আবেদীন জানান, ওই পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হবে।

এদিকে রাজশাহী সাংবাদিক সংগঠন গুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেন।


ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com