শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

রাতেই বসছে হাট ,খবর পেয়ে বন্ধ করলো মোহনপুরের ইউএনও

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। শনিবার মোহনপুরের কেশরহাটসহ ৪টি সাপ্তাহিক হাট বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকল হাটবাজার বন্ধের জন্য প্রশাসনিকভাবে ইজারাদারদের হাট বন্ধ করতে নোটিশ দেয়া হয়। এছাড়াও এলাকাজুড়ে হাটবাজার বন্ধ রাখতে মাইকিং করা হয়। তবে নিষেধাজ্ঞা অমান্য করে শেষ রাতের দিক থেকে হাটবাজার বসানো হয় বিভিন্ন স্থানে।

খবর পেয়ে ভোর রাতে অভিযানে নামে উপজেলা নির্বাহি অফিসার সানওয়ার হোসেন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ। এসময় শুধুমাত্র ফার্মেসি ছাড়া সকল প্রকার দোকান বন্ধ করে দেয়া হয়।

উপজেলা নির্বাহি অফিসার সানওয়ার হোসেন বলেন, পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত মোহনপুরের সকল সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। কোনভাবেই জনসমাগম হতে দেয়া হবে না। এ নিয়ে আমাদের কঠোর অবস্থান থাকবে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com