রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে কোয়ারেন্টাইনে ৫০

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাস মোকাবিলায় রাঙ্গামাটির জেলা প্রশাসন পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহন করে রেখেছেন। দিন-রাত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, পুলিশ, সেনাবাহিনী এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন।

রবিবার   জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি থেকে জানা গেছে, রাঙ্গামাটিতে বর্তমানে চিকিৎসা সুরক্ষার জন্য ৪৪৮০টি পিপিই মজুদ রয়েছে।

করোনা ভাইরাস চিকিৎসার জন্য সরকারি ১১টি কেন্দ্রে ২৬৩টি বেড প্রস্তুতি রেখেছে। যার মধ্যে কোভিড-১৯ চিকিৎসার জন্য প্রস্তুতকৃত বেড রয়েছে ১৫০টি। কোভিড- ১৯ মোকাবিলায় ডাক্তার প্রস্তুত করে রাখা হয়েছে ৮৬জনকে এবং নার্স রয়েছেন ১০০জন।

এছাড়া সার্জিকেল মাস্ক রয়েছে ৪৭৭৮টি, বিতরণ করা হয়েছে ১০৯টি।  হাতে তৈরি মাস্ক ২৪০টি, বিতরণ করা হয়েছে ২০টি। এর মধ্যে জরুরী ঔষধ পর্যাপ্ত মজুদ রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রাঙ্গামাটিতে পূর্বে কোয়ারেন্টাইনে ছিলো ১৮৬জন। যার মধ্যে থেকে পূর্বে কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন ১১৯জন এবং ৫ এপ্রিল ছাড়পত্র পেয়েছেন ১৭জন। সর্বমোট ৫ এপ্রিল পর্যন্ত ১৩৬জন কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫০জন।

এছাড়াও কোভিট- ১৯ আক্রান্ত ব্যক্তিকে জরুরী চিকিৎসায় স্থান্তরের জন্য ৩টি এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com