বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র উপজাতীয় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধ কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান ও বিশিষ্ট চক্ষু চিকিৎসক সুমেদ দেওয়ানের মাতা পিঙ্গলা দেওয়ান বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেছেন।
শনিবার দিনগত রাত প্রায় ১২ দিকে মাঝেরবস্তী নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেলে আসামবস্তী মহাশ্মশানে প্রয়াতের দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।