বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : করোনা ভাইরাসের দূর্যোগকালীন এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সংকট মোকাবেলা করবো বলে মন্তব্য করেছেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।
তিনি রবিবার সকালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার শিলছড়িস্থ বনফুল মহিলা ক্লাব সংলগ্ন চত্বরে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণকালে সাংবাদিকদের একথা বলেন।
এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, খাগড়াছড়ি জেলা মহিলা আ্’লীগ নেত্রী ইতালি চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, সুজন তনচংগ্যা ধনা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ার জাহান, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মিনুপ্রু মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।