রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

দূর্গম বরকলে ১৫শত পরিবাররের জন্য খাদ্যশস্য

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির দূর্গম বরকল উপজেলায় করোনা ভাইরাসের কারণে ঘরবাড়ি থেকে বের হতে না পারা কর্মহীন অসহায়  ১৫শতাধিক পরিবারের জন্য খাদ্যশস্য বরাদ্দ করলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ২য় দফায় প্রতি ইউনিয়নে ৩ মেট্রিক টন করে ৫টি ইউনিয়নে মোট ১৫ মেট্রিক টন খাদ্যশস্যের ডি.ও. প্রদান করলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

সোমবার  বরকল উপজেলার ছোট হরিনা ১২ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরুজ্জামান সাইফ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন ও ৫নং বড় হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা’র হাতে খাদ্যশস্যের ডি, ও, গুলো প্রদান করেন।

ডি, ও, প্রদানকালে ১২ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরুজ্জামান সাইফ জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বিতরণকৃত খাদ্যশস্যগুলো বরকল ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষগুলো যাতে সঠিকভাবে বন্টনের মাধ্যমে পায় এবং একই ব্যক্তি যাতে বার বার না পায় সে বিষয়ে ১২ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পের সার্বিক সহযোগিতা থাকবে।

এর আগে সুভলং ইউনিয়ন পরিষদ ও বরকল সদর বাজারে পৃথক ভাবে অন্য ৩ইউনিয়ন পরিষদ চেয়াম্যানগনের হাতে খাদ্য-শস্যের ডি. ও.গুলো প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উক্ত সদস্যগন।

এ সময় সুভলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধু মিলন চাকমা, ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com