বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় নিউ-রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ৫শ হতদরিদ্র পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার  সকালে রিজার্ভ বাজারে করোনাকে ভয় নয়, সচেতনতায় করবো জয় এই শ্লোগানকে সামনে রেখে ৫শ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

এসময় রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যার মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আনোয়ার মিয়া বানু, অভ্যন্তরীন লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট দূর্যোগে যাতে পার্বত্য অঞ্চলের মানুষকে কষ্ট পেতে না হয় সেদিকে লক্ষ্য রেখে আওয়ামী লীগের প্রতিটি কর্মী কাজ করে যাচ্ছে।  করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট দূর্যোগে হতদরিদ্র গরীব দুঃস্থ পরিবার যারা আছে তাদের পাশে সরকারের পাশপাশি আমাদের সবাইকে সম্মেলিত ভাবে এগিয়ে আসা উচিত।

এদিকে, রাঙ্গামাটি করাতকল সমিতির উদ্যোগে ৫শ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com