বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বিলাইছড়িতে অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলায় করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হতে না পারা কর্মহীন দুঃস্থ মানুষদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ২য় দফায় ৪টি ইউনিয়নে ১৩মেট্রিক টন খাদ্যশস্য ১৩শতাধিক পরিবারের মাঝে বিতরন করলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

মঙ্গলবার   বিলাইছড়ি উপজেলার খাদ্য গুদামে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী অসহায় জনসাধারণদের হাতে খাদ্যশস্য তুলে দেন।

বিতরণকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, দেশের কর্মহীন অসহায় মানুষের পাশে সরকার করোনা প্রতিরোধমূলক সামগ্রী, খাদ্যদ্রব্য ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে। যাতে করে দেশের প্রতিটি জনগণ সুরক্ষিত থাকে এবং কেই যাতে  না খেয়ে দিন পার না করে।

এ সময় বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাবিব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য অভিলাষ তংচঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, মৌজা হেডম্যান তরুন কান্তি তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি রাসেল মারমা, প্রাক্তন সহ- সভাপতি সুকুমার চক্রবর্ত্তী, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, প্রাক্তন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, প্রাক্তন দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু মারমা’সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২এপ্রিল বিলাইছড়ির ৪টি ইউনিয়নে  দুই শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক খাদ্যসামগ্রী ক্রয়ের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com