বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাস মোকাবেলায় রাঙ্গামাটি পৌর শহরে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি।
বুধবার ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার। এসময় জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবে দলটি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় রাঙ্গামাটি জেলা বিএনপি’র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছি। আমাদের জেলা বিএনপি’র পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাবো।