সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

করোনা মোকাবেলা করতে পাহাড়ের প্রতিটি ঘরে খাদ্য পৌছে দিতে হবে: দীপংকর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩২৯ দেখা হয়েছে

করোনা মোকাবেলা করতে পাহাড়ের প্রতিটি ঘরে  খাদ্য পৌছে দিতে হবে: দীপংকর

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাজনৈতিক দিক বিবেচনায় নয় করোনা মোকাবেলা করতে পাহাড়ের প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দিতে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, ত্রাণ সামগ্রী নিয়ে যাতে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না উঠে। যদি এমন কোন অভিযোগ আমরা পায় তাহলে তার বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সঠিক তথ্য নির্বাচনের মাধ্যমে কর্মহীন প্রতিটি মানুষের বাড়ি বাড়ি নেতাকর্মীদের ত্রাণ সামগ্রী পৌছে দিতে আহ্বান জানান।

বৃহস্পতিবার  করোনা মোকাবেলায় রাঙ্গামাটির কাউখালী উপজেলার কর্মহীন ২ হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়ার সময় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এ কথা বলেন।

এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, কাউখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এরশাদ সরকার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com