বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে নতুন করে ২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ পর্যন্ত ২০৯ জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত পূর্বে কোয়ারেন্টাইন থাকা সর্বমোট ১৭৩ জন কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৬ জন।
এদিকে, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, গতকাল আমরা দুই জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি। তবে তারা বিদেশী নয় তারা করোনা আক্রান্ত এলাকা থেকে রাঙ্গামাটিতে এসেছে।
তিনি বলেন, যানবাহন বন্ধ থাকায় সবজীর গাড়ি, মাছের গাড়িসহ বিভিন্ন যানবাহনে করে তারা রাঙ্গামাটিতে ঢুকেছে ।
চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হলে ১২জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ পাওয়া গেছে।
নতুন করে আরো ২৪ জনের রক্তের নমুনা চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ এই ২৪ জনের রেজাল্ট জানা যাবে বলে জানান সিভিল সার্জন।