শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

রাজশাহীতে করোনা ওয়ার্ডে ২ জন ভর্তি

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৩২ দেখা হয়েছে
করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ।



বাংলা হেডলাইনস রাজশাহী: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া এই দুই রোগিকে সংক্রামক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ।

তিনি বলেন, যে দুইজনকে ভর্তি করা হয়েছে এদের একজনের বাড়ি পাবনা এবং অপরজনের রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায়। এদের মধ্যে পাবনা থেকে আসা যুবক ছাত্র। তিনি ঢাকার মিরপুরে থাকতেন। আর নগরের নওদাপাড়া এলাকা থেকে এসে ভর্তি হওয়া ব্যক্তি ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে ঢাকার মিরপুর এলাকায় গিয়েছিলেন।

করোনা চিকিৎসক টিমের প্রধান বলেন, যেহেতু ঢাকার মিরপুর এলাকায় অনেকগুলো করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে সে কারণে এই দুইজনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ তারা দুইজনেই ওই এলাকায় ছিলেন বা গিয়েছিলেন। তাদের দুইজনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকলেও পাবনার ছাত্রের জ্বর কিছুটা কমেছে। তাদের দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

ডা. আজাদ বলেন, তারা দুইজন ছাড়াও জ্বর-সর্দি-কাশি নিয়ে আরও দুইজন এ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের পর্যবেক্ষন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জ্বর-সর্দি-কাশি থাকলেও তাদের করোনা উপসর্গ নেয়।

তিনি জানান, এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত করোনা ল্যাবে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহী জোনে কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে বগুড়ায় চিকিৎসাধীন রংপুরের একজনের শরীরে করোনা পাওয়া গেছে।

ডা. আজিজুল হক আজাদ বলেন, বর্তমানে রাজশাহী ল্যাবে ১১৩ জনের নমুনা ল্যাবে রয়েছে। এর মধ্যে শনিবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হবে। বাকিগুলোর পরীক্ষা হবে রোববার বলে জানান তিনি।

রাজশাহীর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে কোয়ারেন্টাইনে নেয়া হয় ১১২২ জনকে। এদের মধ্যে ছাড়পাত্র দেয়া হয়েছে ১০৭০ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫২ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com