শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে মান্দার যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৪০ দেখা হয়েছে



বাংলা হেডলাইনস রাজশাহী : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ।

মৃত যুবকের নাম শ্রী কৃষ্ণ (৩৫)। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পলাশ বাড়ি গ্রামে। শনিবার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের জন্য স্থাপন করা ৩৯ নম্বর ওয়ার্ডের আইসোলেশনে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

শ্রী কৃষ্ণ ঢাকায় কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়িতে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার হাসপাতালের নিয়মিত ব্রিফিংয়ে ডা. আজাদ জানান, নওগাঁর মান্দা থেকে আসা ওই রোগির জ্বর ও প্রচন্ড শ্বাসকষ্ট ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

যেহেতু করোনাভাইরাসের কিছু উপসর্গ তার মধ্যে ছিল এ জন্য স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করতে বলা হয়েছে বলে জানান ডা. আজাদ।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও তিনজন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া এই তিন রোগিকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে শুক্রবার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে যে দুইজন ভর্তি ছিলেন তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের শরীরিরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
ডা. আজিজুল হক আজাদ আরও বলেন, গত ২৪ ঘন্টায় শ্বাসকষ্ট নিয়ে রামেক হাসপাতালে আরও তিনজনকে ভর্তি করা হয়। তাদের হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে শনিবার গভীর রাতে একজন হাসপাতাল থেকে পালিয়ে গেছে। তিনি একজন মহিলা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com